চ্যাম্পিয়ন্স লিগে আজ এক রাতেই ১৮ ম্যাচ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ PM

চ্যাম্পিয়ন্স লিগে আজ এক রাতেই ১৮ ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০১:৩৬:০১ AM

চ্যাম্পিয়ন্স লিগে আজ এক রাতেই ১৮ ম্যাচ

প্রতীকী ছবি


এমন একটা চ্যাম্পিয়ন্স লিগের রাত দেখতে হবে কে ভেবেছিলেন? জানুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স লিগের সূচি থাকাটাই ছিল অকল্পনীয়। তবে ৩২ দল থেকে চ্যাম্পিয়ন্স লিগ নেয়া হয়েছে ৩৬ দলে। আর গ্রুপ পদ্ধতির বাইরে আনা হয়েছে লিগ পদ্ধতি। যেখানে প্রতিটি দল সুযোগ পেয়েছে ৮টি করে ম্যাচ খেলার। এই নতুন নিয়ম ইউরোপিয়ান ফুটবলের প্রেস্টিজিয়াস আসরকে কতটা জমিয়ে তুলবে সেটা নিয়ে ছিল সন্দেহ।

কিন্তু শেষ পর্যন্ত এই নতুন সূচিটাই জমিয়ে দিলো চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক ফিক্সচার। একাধিক শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গিয়েছে। তেমনকি নকআউটের যাত্রাপথটাও হয়েছে রোমাঞ্চে ঠাসা। শেষ ম্যাচডেতে এসেও এখন পর্যন্ত নিশ্চিতভাবে শেষ আটের জায়গায় আছে কেবল দুই ক্লাব লিভারপুল ও বার্সেলোনা। তবে অন্তত নিজেদের প্লে-অফ পর্যন্ত জায়গা নিশ্চিত করেছে ১৭ দল। 

বাকি ৭ দল কারা হবে সেটা বোঝা যাবে আজ রাতের ১৮টি ম্যাচের পর। একইসময়ে মাঠে নামছে ৩৬ দল। নব্বই মিনিটের লড়াই চলবে একইসঙ্গে। ফুটবল ভক্তদের জন্য এমন একটা রাত বেশ লম্বা হচ্ছে সেটা বলাই বাহুল্য। তবে এতসব ম্যাচ একসঙ্গে দেখাও বেশ মুশকিল। 

কোন কোন ম্যাচে ভাগ্য নির্ধারণের জমাট লড়াই আছে, সেটা বিবেচনায় নিয়ে নিজের কাজটা খানিক সহজ করে নিতেই পারেন। যেমন ম্যানচেস্টার সিটির ম্যাচ আজ রাতে আপনি নিশ্চিতভাবেই মিস করতে চাইবেন না। সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বাঁচা–মরার ম্যাচ। সাত ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে সিটি। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো উপায় নেই পেপ গার্দিওলার দলের। তবে নিজেরা জিতলেই তো হচ্ছে না, অন্য ম্যাচের দিকেও খানিক তাকিয়ে থাকতে হবে তাদের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগের।

স্টুটগার্ট-পিএসজি

পিএসজি ২২ নম্বরে ও স্টুটগার্ট আছে ২৪ নম্বরে। দুই দলেরই সমান ১০ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে পিএসজি। যারা জিতবে, তারা উঠে যাবে প্লে-অফে। অবশ্য ম্যান সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারালে এ ম্যাচ হেরেও পরের রাউন্ডে যেতে পারে দুই দল।

ব্রেস্ত-রিয়াল মাদ্রিদ 

দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ফরাসি ক্লাব ব্রেস্ত আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রিয়াল। যেই জিতুক সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।

বরুশিয়া ডর্টমুন্ড-শাখতার দোনেৎস্ক

১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে থাকা ডর্টমুন্ডের প্লে-অফ খেলা নিশ্চিত। জিতে গেলে জার্মান ক্লাবটি সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোতেও খেলতে পারে। ৭ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে থাকা শাখতার এই ম্যাচ জিতেও বাদ পড়ে যেতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক
সিলেটে পরীক্ষা ছাড়াই বিদেশযাত্রীদের ‘ফিট’ সনদ!
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত