ফি*ক্সিংয়ের অ*ভিযোগ : বিজয়ের দেশত্যা*গে নি*ষেধাজ্ঞা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ PM

ফি*ক্সিংয়ের অ*ভিযোগ : বিজয়ের দেশত্যা*গে নি*ষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৫ ০১:১৩:০৭ AM

ফি*ক্সিংয়ের অ*ভিযোগ : বিজয়ের দেশত্যা*গে নি*ষেধাজ্ঞা

ছবি সংগৃহীত


বিপিএলের শুরু থেকেই গুঞ্জন চলছিল ফিক্সিং নিয়ে। এবার সেই তীর তাক করা হয়েছে আনামুল হক বিজয়ের দিকে। যদিও প্রমাণিত হয়নি। তবে স্পট ফিক্সিং নিয়ে অভিযোগ পাওয়ার পর তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয় এই বিষয়ে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘মিস্টার এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে। ’

বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন বিজয়। দলটির হয়ে খারাপ খেলছেন না তিনি। শুরুতে অধিনায়ক ছিলেন দলের। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেওয়া হয়। এরপরই মূলত ফিক্সিং নিয়ে রাজশাহীর একাধিক ক্রিকেটার নিয়ে গুঞ্জন ওঠে। শুধু রাজশাহী নয়, অন্য তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে ফিক্সিংয়ের তীর উঠছে। বিষয়টি তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। তবে বিজয়ের ওপর এই নিষেধাজ্ঞা অবশ্য সাময়িক। তদন্তের পর যদি দোষী প্রমাণিত না হন, তবে এটি তুলে নেওয়া হবে।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক
সিলেটে পরীক্ষা ছাড়াই বিদেশযাত্রীদের ‘ফিট’ সনদ!
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত