জোড়া গোলে ৭০০তম ম্যাচ জয় রোনালদোর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ PM

জোড়া গোলে ৭০০তম ম্যাচ জয় রোনালদোর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০১:৪২:৪৩ AM

জোড়া গোলে ৭০০তম ম্যাচ জয় রোনালদোর

ছবি সংগৃহীত


৩৯ পেরিয়ে দুদিন পর ৪০ বছরে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের এই ছাপ পড়েনি তার ক্যারিয়ারে। একের পর এক রেকর্ড গড়া এই তারকা এবার অর্জন করলেন বড় কিছু। ক্লাব ক্যারিয়ারে তিনি জিতেছেন ৭০০তম ম্যাচ।  

এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের (এসিএল) ম্যাচে গতকাল রাতে আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। এতেই রেকর্ড পূর্ণ হয়ে যায় পর্তুগিজ তারকার। এই জয়ে অবদা রাখেন তিনি। করেন জোড়া গোল। ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল পান তিনি। ৭৮তম মিনিটে করেন দ্বিতীয় গোল।

পর্তুগিজ এই তারকার পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে। স্পোর্তিং লিসবনের হয়ে তিনি জিতেছেন ১৩টি ম্যাচ। পরের পর ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেক হয় এই তারকার। দলটির হয়ে ২১৪টি জয় পান তিনি। পরের যাত্রায় তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ছুটেন অপ্রতিরোধ্য হয়ে। ৩১৫টি জয় পান এই ক্লাবের হয়ে।  

রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। সেখানে জেতেন ৯২টি ম্যাচ। এরপর ফের ম্যানচেস্টার ইউনাইটেডে যান তিনি। ইউরোপের পাঠ চুকিয়ে পরে তিনি যোগ দেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে। ৬৬টি জয়ে তিন পূর্ণ করেছেন ৭০০ জয়ের মাইলফলক। আর কোনো ফুটবলারের নেই এই রেকর্ডটি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে প্রশ্ন
সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক
সিলেটে পরীক্ষা ছাড়াই বিদেশযাত্রীদের ‘ফিট’ সনদ!
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী