ধ র্ষ ণ ও হ*ত্যার হু ম কি পেয়েছেন, সাফজয়ী সুমাইয়া
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ AM

ধ র্ষ ণ ও হ*ত্যার হু ম কি পেয়েছেন, সাফজয়ী সুমাইয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৬:৫০:৪৫ AM

ধ র্ষ ণ ও হ*ত্যার হু ম কি পেয়েছেন, সাফজয়ী সুমাইয়া

ফাইল ছবি


নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন তিনি।

সুমাইয়া ফেসবুকে লেখেন, ‘আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়। ইংলিশ মিডিয়ামের ছাত্রী হিসেবে আন্তঃস্কুলে খেলা থেকে মালদ্বীপ সাফ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্ল-মধুর। এই পথ বেছে নেওয়ার পর আমার স্বপ্ন ছিল তরুণ অনুপ্রাণিত করা, যাদের বাবা-মারা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দেন। আমি দেখাতে চেয়েছি আবেগ ও নিবেদন থাকলে যে কোনো বাধাই পেরোনো সম্ভব। তবে আজ অনেকটা আফসোস হচ্ছে আমার। আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’

সুমাইয়া আরও লেখেন, ‘ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল আমার দেশকে অন্তত পাশে পাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) ‍জানানোর ন্যূনতম সামর্থ্য আমার আছে। কিন্তু গত কয়েক দিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে। জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিত নয়।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো ফুটবলারদের অভিযোগগুলো ইংরেজিতে লেখেন সুমাইয়া। গত ২ ফেব্রুয়ারি বিশেষ কমিটির কাছে জবানবন্দিও দিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান