শ্বাসরুদ্ধকর লড়াইয়ে এক যুগ পর ফাইনালে চিটাগাং কিংস
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ PM

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে এক যুগ পর ফাইনালে চিটাগাং কিংস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ১২:৪৫:৫৯ PM

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে এক যুগ পর ফাইনালে চিটাগাং কিংস

ছবি : সংগৃহীত


বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুলনা তাইগার্সকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে চিটাগাং কিংস। খুলনার দেওয়া ১৬৪ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ বলে ২ উইকেটের নাটকীয় জয় পায় চিটাগাং। ২ উইকেটে জিতে ফাইনালের টিকিট কাটে চিটাগাং। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৮৫ রানে অলআউট করা খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিয়ারে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে মুদ্রার উল্টো পিঠ দেখতে বসেছিল।

তবে এ যাত্রায় বেঁচে যায় মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ারের ব্যাটে। দুইজনের ৫০ বলে ৭৩ রানের জুটিতে লড়াকু ইনিংসের দিকে ছুটতে থাকে খুলনা। অঙ্কন ৪১ রানে ফিরে গেলে ২৯ বলে ফিফটি হাঁকান হেটমায়ার। ৩৩ বলে ৪ ছক্কা ৬ বাউন্ডারিরে ৬৩ রান করে যখন হেটমার আউট হন তখন দলীয় সংগ্রহ ১৪৬।

শরিফুলের করা শেষ ওভারে হোল্ডার ও নেওয়াজ মিলে নেন ১৭ রান। আর তাতেই ১৬৩ রানের লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় খুলনা। তবে এই রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি।

হাসান মাহমুদের বলে পারভেজ ইমন ও গ্রামাম ক্লার্ক দ্রুত ফিরলেও হোসাইন তালাতকে নিয়ে চিটাগাং কিংসকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন আরেক পাকিস্তানি খাজা নাফি। ৩৭ বলে ফিফটি তুলে নেন নাফে। এর পরের ওভারে খুলনাকে ব্রেক থ্রু এনে দেন নাসুম। পর পর নিজের দুই ওভারে তালাত ও শামিম পাটোয়ারিকে ফিরিয়ে খুলনাকে ম্যাচে ফেরায় এই স্পিনার। এর পরের ওভারে নাফি ও খালেদকে ফিরিয়ে কিংসকে বিপদে ফেলেন খুলনার পেসার মুশফিক হাসান।

কিংস অধিনায়ক মিঠুনও দলের ভরসা হয়ে উঠতে পারেননি। আরাফাত সানি ও আলিস ইসলামের ব্যাটে শেষদিকে জয় পায় কিংস। ২ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করে চিটাগাং কিংস। ফাইনালে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের