বিকেলে মাঠে নামছেন সাকিব
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ PM

বিকেলে মাঠে নামছেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৪:০১:০৩ AM

বিকেলে মাঠে নামছেন সাকিব

ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ক্রিকেটারদের নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হয়েছে লিজেন্ড ৯০ লিগ। আসরের দ্বিতীয় দিনে মাঠে নামছে দুবাই জায়ান্টস। এই দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজস্থান কিংসের মুখোমুখি হবে দুবাই জায়ান্টস। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল ৪ টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়)।

এই টুর্নামেন্টটি সাবেক ক্রিকেটারদের। সাকিব যেহেতু আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তাই এই লিগে খেলতে পারছেন তিনি। বাংলাদেশের আরেক সাবেক তারকা তামিম ইকবালও খেলবেন এই আসরে। তিনি বিগ বয়েজ ইউনিকারির হয়ে মাঠে নামবেন।

দুবাই জায়ান্টস-

সাকিব আল হাসান, থিসারা পেরেরা, কেনার লুইস, কেভিন ও'ব্রায়েন, ব্রেন্ডন টেলর, লিয়াম প্লাঙ্কেট, ডোয়াইন স্মিথ, হ্যামিল্টন মাসাকাদজা, রিচার্ড লেভি, লুক ফ্লেচার, রাহুল যাদব, ক্রিস্টোফার এম, সিড ত্রিবেদী, সেকুগে প্রসন্ন।

রাজস্থান কিংস-

ডোয়াইন ব্রাভো, অঙ্কিত রাজপুত, ফিল মাস্টার্ড, শাহবাজ নাদিম, ফয়েজ ফজল, শাদাব জাকাতি, জাসকরণ মালহোত্রা, ইমরান তাহির, জয়কিশান কোলসাওয়ালা, রাজেশ বিষ্ণোই, কোরি অ্যান্ডারসন, পঙ্কজ রাও, সামিউল্লাহ শিনওয়ারি, রজত সিং, অ্যাশলে নার্স, দৌলত জাদরান, মানপ্রিত গণি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে প্রশ্ন
সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক
সিলেটে পরীক্ষা ছাড়াই বিদেশযাত্রীদের ‘ফিট’ সনদ!
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী