কুমিল্লায় স্বর্ণের দোকানের ডা কা তি, বাধা দিতে গিয়ে গু লি বি দ্ধ ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

কুমিল্লায় স্বর্ণের দোকানের ডা কা তি, বাধা দিতে গিয়ে গু লি বি দ্ধ ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৯:২২:৪২ পূর্বাহ্ন

কুমিল্লায় স্বর্ণের দোকানের ডা কা তি, বাধা দিতে গিয়ে গু লি বি দ্ধ ১

ছবি : সংগৃহীত


কুমিল্লায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদেরকে প্রতিরোধ করতে এসে মোশারফ হোসেন নামে পার্শ্ববর্তী এক দোকানি ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে ডাকাতির এ ঘটনা ঘটে। স্বর্ণের দোকানটির মালিক রবীন্দ্র দত্ত বলে জানা গেছে।

এদিকে, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কায়সার নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ডাকাত কায়সার রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার আবুল বাশারের ছেলে।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল স্বর্ণালঙ্কারের ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণালঙ্কার বের করতে বলে। স্বর্ণাঙ্কার বের করার একপর্যায়ে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী মোবাইল ফোনের দোকানি মোশারফ হোসেন বিষয়টি টের পান। এতে তিনি অন্যান্যদের সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন।

ডাকাতরা পালানোর সময় বাজারের লোকজনের ধাওয়ায় এক ডাকাতকে জনতা আটক করেছে এবং অপর ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। গুলিতে আহত মোশারফ চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, এক ডাকাতকে আটক করা হয়েছে। অপর ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে কাজ চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক