সং স্কা র ছাড়া নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গ ণ হ ত্যা: জামায়াত আমির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সং স্কা র ছাড়া নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গ ণ হ ত্যা: জামায়াত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন

সং স্কা র ছাড়া নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গ ণ হ ত্যা: জামায়াত আমির

ফাইল ছবি


সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া হলে সেটা হবে নির্বাচনের জেনোসাইড বা গণহত্যা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এ অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচন গণহত্যা। আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন।

‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে তিনি বলেন, ডেভিল আছে এই সমাজে। সেই ডেভিল হান্ট যদি হয় তবে দেশের ১৮ কোটি মানুষ যৌথবাহিনীর যারা অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবেন এবং তাদের সঙ্গে থাকবেন।

নির্বাচিত সরকার সবসময় ভালো হয় না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকার দাবি করে ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাই তো দেশের এই অবস্থা করে গেছেন। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে, তা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। যাদের অতীত ভালো, বর্তমান ভালো, তাদেরকে দিয়েই ভবিষ্যৎ ভালো হবে। এটা আশা করা যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশ স্বাধীনের পর থেকে কখনো একটু ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো কখনো ছিল না। খুব ভালো কখনো হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে। ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে হবে তখন শুধু আইনশৃঙ্খলা নয় সবকিছুর উন্নতি সাধিত হবে।

জামায়াত এখনো জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেনি উল্লেখ করে সংগঠনটির আমির বলেন, জামায়াত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে আসলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদেরকে নমিনেশন দেবে তারাই প্রার্থী হবে।

এর আগে, নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব ও সেক্রেটারি মো. শাহজাহান আলী পরিচালনা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক