মাঘের আকাশে মেঘের ঘনঘটা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ PM

মাঘের আকাশে মেঘের ঘনঘটা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ১১:২৭:১২ AM

মাঘের আকাশে মেঘের ঘনঘটা

ছবি : ফাইল ফটো


মাঘ মাস শেষ হতে চলেছে এবং শীতের আমেজও বিদায় নিচ্ছে। ফাল্গুনের আগমন আর অল্প কিছু দিনের অপেক্ষা। তবে শীতের শেষের এই সময়ে আকাশে মেঘের ঘনঘটার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।  

রোববার (৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতরের প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  

আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে রাত ও ভোরে কিছুটা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।  

এছাড়া, আগামী সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট