চট্টগ্রামে অ গ্নি কা ণ্ডের সময় ধোঁ*য়ায় দ মব ন্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃ ত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ PM

চট্টগ্রামে অ গ্নি কা ণ্ডের সময় ধোঁ*য়ায় দ মব ন্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ১১:৩৩:১০ AM

চট্টগ্রামে অ গ্নি কা ণ্ডের  সময় ধোঁ*য়ায় দ মব ন্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের কোতোয়ালীতে জাফর কলোনিতে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। এছাড়া একই পরিবারের বাকি ৩ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের চন্দরপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন চৌধুরী।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘী জাফর সওদাগর কলোনীর একটি টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি পরিবারকে অক্ষত উদ্ধার করা হয়।

পরে পাশের একটি ঘরের টয়লেট থেকে আহত অবস্থায় পাঁচজনের সন্ধান মেলে। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াস ও পারভিন দম্পতিকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ইলিয়াস ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোকাররম হোসেন চৌধুরী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট