২৮ জানুয়ারি বাতিল হওয়া ট্রেনের টিকিট রিফান্ডের সুযোগ ১০ দিন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

২৮ জানুয়ারি বাতিল হওয়া ট্রেনের টিকিট রিফান্ডের সুযোগ ১০ দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৭:০৬:২৮ পূর্বাহ্ন

২৮ জানুয়ারি বাতিল হওয়া ট্রেনের টিকিট রিফান্ডের সুযোগ ১০ দিন

ফাইল ছবি


রানিং স্টাফদের আন্দোলনের কারণে গত ২৮ জানুয়ারি সারাদেশে বাতিল হওয়া ট্রেনের টিকিট রিফান্ড দিতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের টিকিট রিফান্ড করতে যাত্রীদের ১০ দিন সময় দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে এই নির্দেশ দেখা যাচ্ছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনিবার্য কারণে ট্রেন চলাচল স্থগিত থাকায়, যেসব ট্রেন সম্পূর্ণ চলাচল করেনি, সেসব ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয়-১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টিকিটগুলো রিফান্ড করা যাবে। যেসব যাত্রী ইন্টারনেটের মাধ্যমে (রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট) টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয় করা টিকিট, ওটিপি (OTP) প্রদর্শন করে রিফান্ড করতে পারবেন। ওটিপি (OTP) প্রদানের জন্য টিকিট ক্রয়ে ব্যবহৃত মোবাইল নম্বরটি সঙ্গে রাখতে হবে।

উল্লেখ্য, কর্মচারীদের অবসরোত্তর ৭৫ শতাংশ মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় ১৬২ বছর ধরে চলমান ছিল। কিন্তু ২০২০ সালে রেলওয়ের কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অব পে হিসেবে গণ্য মাইলেজ, যা যুগ যুগ ধরে বেতন খাতের অংশ ছিল। সেখান থেকে সরিয়ে টিএ খাতে নেওয়ার ফলে জটিলতা তৈরি হয়। এরপর ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে আপত্তি জানায়।

২০২২ সালের ৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ এপ্রিল রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে অর্থ মন্ত্রণালয় ১৩ এপ্রিল চিঠিটি প্রত্যাহার করে নেয়। পরে তৎকালীন রেলমন্ত্রী ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে সংবাদমাধ্যমের সামনে এ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। যার ধারাবাহিকতায় ২০২৩ সালের ১১ জুন তৎকালীন রেলওয়ের মহাপরিচালক স্পষ্ট করে রানিং স্টাফদের মাইলেজ যোগে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই বছরের ১৮ জুন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আবারও আপত্তি জানায়। ফলে রানিং স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করে।

সর্বশেষ গত ৯ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ে ১০ দিন সময় চাইলে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। কিন্তু এর মধ্যও কিছু করতে পারেনি রেলপথ মন্ত্রণালয়। পরে ১ জানুয়ারি ঘোষণা করা হয়, ২৮ জানুয়ারি থেকে ট্রেন চালাবে না তারা। তারই পরিপ্রেক্ষিতে গত সোমবার দিনগত রাত থেকে সাড়ে ২৬ ঘণ্টা ট্রেনে ওঠেননি রেলওয়ের রানিং স্টাফরা। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক