খাল থেকে হাতির শাবক উ দ্ধা র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ PM

খাল থেকে হাতির শাবক উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ১১:১১:০৪ AM

খাল থেকে হাতির শাবক উ দ্ধা র

ফাইল ছবি


রাঙামাটির রাজস্থলী উপজেলায় খাল থেকে হাতির এক শাবককে উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার বিকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উগারী পাড়া চিতাখোলা এলাকায় ওই হাতির বাচ্চাকে পাওয়া যায় বলে বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জানান।

তিনি বলেন, “কয়েকজন পথচারী হাতির শাবককে খালে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমাদের একটি দল শাবককে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশের খাদ থেকে উদ্ধার করে।”

বনবিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, “হাতির বাচ্চাকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। তবে শাবক উদ্ধার করা হলেও মা হাতির জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই মধ্যে আমরা সিদ্ধান্ত নেব তাকে কোথায় রাখা যায়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, রোববারে উঘারী পাড়া এলাকায় বুনো হাতি এসেছিল। বিষয়টি বনবিভাগকেও অবগত করা হয়েছে।

“আজ একটি হাতির শাবক ঝিরিতে পড়ে আছে বলে খবর পেয়েছি। তাকে উদ্ধারের জন্য বনবিভাগকে জানানো হয়। তারা শাবককে উদ্ধার করে বনবিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট