গাড়ির সামনে স্থানীয়দের অবস্থান, আসামি না ধরে ফিরে গেল র‌্যাব
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ PM

গাড়ির সামনে স্থানীয়দের অবস্থান, আসামি না ধরে ফিরে গেল র‌্যাব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৭:২৪:০৯ AM

গাড়ির সামনে স্থানীয়দের অবস্থান, আসামি না ধরে ফিরে গেল র‌্যাব

ফাইল ছবি


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ধর্ষণ মামলার এক আসামি ধরতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার মুখে ফিরে এসেছে র‍্যাবের একটি দল। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার নিজাম উদ্দিনের নেতৃত্বে র‍্যাবের একটি দল ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে গোডাউন এলাকায় যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে র‍্যাব সদস্যদের বাধা দেন। একপর্যায়ে তারা র‍্যাবের গাড়ির সামনে অবস্থান নিয়ে তা আটকে দেন। এ পরিস্থিতিতে র‍্যাবের দলটি আসামি গ্রেপ্তার না করে ঘটনাস্থল ত্যাগ করে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, ঘটনা কিছুটা সত্য। আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। পরিস্থিতি বুঝতে পেরে র‌্যাব সদস্যরা সেখান থেকে ফিরে এসেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট