বাসে অ গ্নি কা ণ্ড, পুড়ে মা রা গেল ঘুমন্ত হেলপার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ PM

বাসে অ গ্নি কা ণ্ড, পুড়ে মা রা গেল ঘুমন্ত হেলপার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৫ ১১:১৩:০১ AM

বাসে অ গ্নি কা ণ্ড, পুড়ে মা রা গেল ঘুমন্ত হেলপার

ছবি : সংগৃহীত


মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার ব্রিজের ওপরে পার্কিং করা গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপার সাহাবির মিয়া (১৪) লৌহজং উপজেলার পালগাঁও পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বাসে আগুন দেখতে পান তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এসময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

নিহতের মা মুন্নী বেগম বলেন, আমার স্বামী নেশা-পানি করে।

আমার ও আমার সন্তানদের কোনো খোঁজখবর নেয় না। আগে আমার ছেলেটাকে বোরকার কাজে দিয়েছিলাম। এখন দুই বছর যাবত গাড়ির কাজ করে। আগে অন্য জায়গায় কাজ করত।

এক বছর ধরে এখানে গাড়িতে কাজ করছে। রাতে ও গাড়িতেই ঘুমাত। মাঝেমধ্যে বাড়িতে আসত। ও-ই আমাদের আয় করে খাওয়াত বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, আমার নাতিটা আয় করে সংসার চালাত।

মেয়ে জামাই কোনো খোঁজখবর নেয় না। ওর ছোট একটা বোন আছে পঞ্চম শ্রেণিতে পড়ে। সংসারের সব খরচ ও-ই দিত। তিনদিন আগে বাড়ি থেকে বের হয় সাহাবির। সারাদিন গাড়িতে হেলপারি করে রাতে গাড়িতেই ঘুমাত। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখন টঙ্গিবাড়ী থানায় আছি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা