‘আ য় না ঘ র’ ও বী ভ ৎ স জু*লুম নিয়ে যা বললেন আজহারি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ PM

‘আ য় না ঘ র’ ও বী ভ ৎ স জু*লুম নিয়ে যা বললেন আজহারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৪:৫৬:০২ AM

‘আ য় না ঘ র’ ও বী ভ ৎ স জু*লুম নিয়ে যা বললেন আজহারি

ছবি : সংগৃহীত


আয়নাঘর নামের অমানবিক গুম-খুনের বন্দিশালা ও সব রকম জুলুমের অবসান প্রত্যাশা করে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।’

পোস্টের কমেন্টে একটি হাদিস উল্লেখ করেছেন আজহারি। তাতে লেখা হয়েছে, রাসূল (সা.) বলেন— হে কাব ইবনু উজরা! আমার পরে যেসব নেতার উদয় হবে, আমি তাদের (অনিষ্টতা) থেকে তোমার জন্য আল্লাহ তা’আলার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (সান্নিধ্য লাভ করলো), তাদের মিথ্যাকে সত্য বললো এবং তাদের স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করলো, আমার সাথে এ ব্যক্তির কোন সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারো কোন সংস্রব নেই। এ ব্যক্তি কাওসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না।

অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (তাদের কোন পদ গ্রহণ করলো) কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করলো না, আমার সাথে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এ ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে। শীঘ্রই সে কাওসার নামক হাউজের কাছে আমার সাথে দেখা করবে। (সুনান আত তিরমিজি : ৬১৪)

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা