কেরুর চিনিকলে বো মা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পু লি শ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ PM

কেরুর চিনিকলে বো মা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৬:৩১:০০ AM

কেরুর চিনিকলে বো মা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পু লি শ

ছবি : সংগৃহীত


চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের মধ্যে লাল টেপে মোড়ানো একটি বস্তুকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বোমা সদৃশ বস্তু সন্দেহে এটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)  এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুটি কি জিনিস এটা এখনই বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোড়ের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তাকর্মী। বস্তুটি বোমা হতে পারে এই সন্দেহে দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা। 

এদিকে খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা,  দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের আশপাশে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন। 

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু। 

এ বিষয়ে জানতে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক রাব্বিক হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা