একুশে পদকের জন্য ৩২ জনের নাম পাঠিয়েছে বাফুফে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

একুশে পদকের জন্য ৩২ জনের নাম পাঠিয়েছে বাফুফে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ০৫:০৭:৩৭ পূর্বাহ্ন

একুশে পদকের জন্য ৩২ জনের নাম পাঠিয়েছে বাফুফে

ফাইল ছবি


একুশে পদকের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে মনোনীত করে সংস্কৃতি মন্ত্রণালয় হতে ১১ জনের নাম পাঠানোর জন্য বাফুফেকে বলা হয়েছিল। কিন্তু বাফুফে সবকিছু বিবেচনা করে ৩২ জনের নাম পাঠিয়েছে।

একটা ফুটবল দলের ১১ জনই থাকেন না। পুরো কন্টিনজেন্টে ৩০ জনের বেশি থাকেন। যেখানে ২৩ জনের স্কোয়াডের নাম ম্যাচের দিন ঘোষণা করা হয়। ১১ জন প্রথম একাদশে নামেন, বাকিরা অতিরিক্ত ফুটবলার হিসেবে দলে থাকেন। কিন্তু সেটি বিবেচনা না করে মন্ত্রণালয় হতে ১১ জনের নাম চাওয়া হয়।

বাফুফের সদস্য টিপু সুলতান জানিয়েছেন, তারা সবার নাম পাঠাবেন। মন্ত্রণালয় সুবিবেচনা করবে। টানা দুইবার বাংলাদেশের নারী ফুটবলাররা সাফ চ্যাম্পিয়ন হয়েছে। ইতিহাসে এটাই প্রথম এত অল্প বয়সে নারী ফুটবলাররা একুশে পদক পেতে যাচ্ছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক