নেইমারের প্রতিপক্ষ বাংলাদেশ মাতিয়ে যাওয়া রবসন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

নেইমারের প্রতিপক্ষ বাংলাদেশ মাতিয়ে যাওয়া রবসন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৩:১৪:৩৪ পূর্বাহ্ন

নেইমারের প্রতিপক্ষ বাংলাদেশ মাতিয়ে যাওয়া রবসন

ফাইল ছবি


কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অনেকেই এসেছেন বসুন্ধরা কিংসের সুবাদে। বিশ্বকাপে খেলা ড্যানিয়েল কলিন্দ্রেস পর্যন্ত এসেছিলেন বসুন্ধরার সুবাদে। তবে একজন রবসন রবিনিয়ো যেভাবে ফুটবলের নেশায় বুঁদ করেছেন বাংলাদেশের ভক্তদের সেটা ছিল অনন্য। 

২০২০-২১ মৌসুমে রবসন বসুন্ধরা কিংসে যোগ দেন। আক্রমণভাগের এই ফুটবলার নিয়মিত খেলেছেন। অনেক ম্যাচও জিতিয়েছেন। লিগ শিরোপা জয় করেছেন। দলের অধিনায়ক ছিলেন। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রবসন। কিন্তু পারিশ্রমিক জটিলতায় বাংলাদেশ অধ্যায়টা বড় করা হয়নি তার। 

গতরাতে নেইমারের সান্তোস ক্লাবের বিরুদ্ধে আগুয়া সান্তা ক্লাবের হয়ে ৭৭ মিনিটে ২১ নাম্বার জার্সিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশ মাতিয়ে যাওয়া এই রবসন। আগুয়া সান্তা ক্লাব থেকেই বসুন্ধরায় এসেছিলেন। আবার সেখানেই ফিরেছেন। ম্যাচে ডিবক্সের ঠিক বাইরে থেকে গোলে শটও নিয়েছিলেন। আচমকা সেটা দেখলে বসুন্ধরা আর বাংলাদেশ ফুটবলের ভক্তরা হয়ত খানিক নস্টালজিয়াতেও ভুগতে পারেন। 

ম্যাচটা অবশ্য আগুয়া সান্তা জেতেনি। নেইমারের নৈপুণ্যে জয় পেয়েছে সান্তোস। ৩-১ ব্যবধানে জয়ে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এটি ৫০৩ দিন পর তার প্রথম গোল।  সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করেছেন থাসিয়ানো। আর ৭০ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন গুইলেমে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক