দ্বিতীয় বলেই ই ন জু রি, মাঠ ছাড়লেন পাকি*স্তানি তারকা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১১ PM

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

দ্বিতীয় বলেই ই ন জু রি, মাঠ ছাড়লেন পাকি*স্তানি তারকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০৩:২৮:১৯ AM

দ্বিতীয় বলেই ই ন জু রি, মাঠ ছাড়লেন পাকি*স্তানি তারকা

ছবি : সংগৃহীত


প্রথম বলটা ছিল গুডলেন্থের। শাহীন আফ্রিদির সেই ডেলিভারি সমীহই করলেন উইল ইয়াং। পরের বলটা পেয়েছিলেন খানিক ফুললেন্থে। কাভার ড্রাইভ করে পেয়েছিলেন ৩ রান। সেই বলেই ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়লেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। বাউন্ডারির কাছে বল কুড়িয়ে যখন ফেরত পাঠালেন, তার পরেই বসে পড়েন বিজ্ঞাপন বোর্ডের কাছে। 
ইশারায় জানান দিলেন ফিল্ডিং করা সম্ভব না তার পক্ষে। টিভি ফুটেজ বলছে কোমরের পেশিতেই ব্যাথা অনুভব করছেন এই ওপেনিং ব্যাটার। তার পরিবর্তে ফিল্ডিং করতে নেমেছেন কামরান গুলাম। 

চোটের পরেই মাঠের পাশে খানিক শুশ্রুষা চলেছিল ফখরের। কিন্তু প্রাথমিক সেই চিকিৎসার পরেও মাঠে নামার মতো অবস্থায় ছিলেন না ফখর। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। ফখর জামানের এমন ইনজুরি বেশ ভাবনায় ফেলতে পারে পাকিস্তান ভক্তদের। সাইম আইয়ুব না থাকায় টপঅর্ডারে ফখরের উইলোর দিকে অনেকটা সময় তাকিয়ে ছিল পাকিস্তান। বিশেষত বাবর আজমের অফফর্মের কারণে তার ওপর ছিল বিশেষ ভরসা। 

যদিও ফখর জামানকে এখনই ছিটকে ফেলার উপায় নেই। ব্যাটিং ইনিংসের আগে বেশ খানিকটা সময় তিনি পাবেন সেরে ওঠার জন্য। ততক্ষণে তিনি ফিট হয়ে ওঠেন কি না, সেটাই এখন দেখার বিষয়। 

পাকিস্তান অবশ্য এই ম্যাচের আগে স্বস্তি পাচ্ছে হারিস রউফের ফেরায়। ত্রিদেশীয় সিরিজে চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন। শঙ্কা ছিল তাকে নিয়ে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের শুরুর একাদশেই আছেন এই পেসার 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী