দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেসির গোল আর মায়ামির জয়
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১২ PM

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেসির গোল আর মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০১:২৫:২৫ AM

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেসির গোল আর মায়ামির জয়

ছবি সংগৃহীত


প্রচণ্ড তুষারপাতের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল ম্যাচ। এতেও অবশ্য খুব একটা লাভ হয়নি। তীব্র ঠাণ্ডার মধ্যেই খেলতে হয়েছে ইন্টার মায়ামি ও স্পোর্টিং ক্যানসাস সিটিকে। তারপরও গোল খুঁজে নিয়েছেন লিওনেল মেসি। দলকে এনে দিয়েছেন জয়।

কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে একমাত্র গোলটি ‍করেন মেসি।

ম্যাচের ৫৬তম মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়ান সের্হিও বুসকেতস। বক্সের ভেতরে বুক দিয়ে সেটি থামিয়ে কয়েকজনকে কাটিয়ে জাল খুঁজে নেন মেসি। নতুন বছরে এটিই তার প্রথম গোল। আর ইন্টার মায়ামির এটিই নতুন বছরের প্রথম অফিসিয়াল জয়।

মেসির এই গোলে গর্বিত মায়ামি কোচ মাসচেরানো। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ককে প্রশংসায় ভাসান তিনি। মায়ামি কোচ বলেন, ‘দুর্দান্ত গোল। অবশ্য যারা তাকে চেনেন, তাদের কাছে এটা সাধারণ ব্যাপার। কারণ, এরকম গোল সে হাজারটা করেছে। তার মতো একজনকে আমাদের দলে পেয়ে আমরা সৌভাগ্যবান।’

ফিরতি লেগে আগামী মঙ্গলবার নিজেদের মাঠে খেলবে মায়ামি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী