এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটির বিদায়
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৩ AM

এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটির বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০২:১৩:০২ AM

এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটির বিদায়

ছবি সংগৃহীত


চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বরাবরই অপ্রতিরোধ্য। প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের পর, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের জয়ের বিষয়টা অনুমেয়ই ছিল।

গতরাতে রিয়ালের সামনে দাড়াতেই পারেনি সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে জ্বলে উঠলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। সে সঙ্গে দুই লেগে মিলে ৬-৩ ব্যবধানে সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করলো লস ব্ল্যাঙ্কোসরা।

মাত্র চার মিনিট যেতেই এমবাপ্পে গোলমুখ খোলেন। সিটির রক্ষণের ভুলে এগিয়ে যায় রিয়াল। ম্যানসিটি অধিনায়ক রুবেন দিয়াস হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফরাসি ফরোয়ার্ড বল পায়ে নিয়ে এডারসনের শরীরের ওপর দিয়ে জাল কাঁপান। ৩৩তম মিনিটে কাটব্যাকে খুব কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার হতেই তৃতীয়বার জালে বল ঠেলে দেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। ৬১তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে জালে বল ঠেলে দেন তিনি।

রিয়ালের হয়ে ৩৮ ম্যাচে এমবাপ্পের গোল দাঁড়ালো ২৮টি। ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে তার গোল সংখ্যা ৩৫৯ এবং বানিয়েছেন ১৪২টি। সব প্রতিযোগিতা মিলে ৫০১ গোলে অবদান ফরাসি তারকার। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শীর্ষ পর্যায়ে ৫০০ গোলে অবদান রাখার মাইলফলকে পৌঁছালেন তিনি।

শেষ দিকে সিটির নতুন সাইনিং নিকো গঞ্জালেস একটি গোল শোধ করেন। কিন্তু তা দিয়ে রিয়ালের বিপক্ষে স্কোরশিট সমৃদ্ধ করার বাইরে আর কিছুই করতে পারেনি ম্যানসিটি।

শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হতে পারে বায়ার লেভারকুসেন কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের। যদিও নির্ভর করছে শুক্রবারের ড্র’এর ওপর। তবে, রেকর্ড ১৬তম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি এখন রিয়ালের সামনে।

অন্যদিকে কোচিং ক্যারিয়ারে সর্বনিম্ন অবস্থায় রয়েছেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে তার অধীন কোনো ক্লাব শেষ ষোলোয় ওঠার আগে বিদায় নেয়নি। এই প্রথম নিলো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী