শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৪ AM

শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৪:২৩:০১ AM

শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী

ছবি : সংগৃহীত


লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। শীতকালীন দলবদলের মৌসুমে শেফিল্ডে যোগ দেওয়া হামজা ক্লাবের অন্যদের চেয়ে বেশি বেতন পান। 

মার্চে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা বছরে শেফিল্ড থেকে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন। টাকার হিসেবে যা প্রায় ৩৯ কোটি ৮০ লাখ। অবশ্য হামজার সঙ্গে প্রাথমিকভাবে শেফিল্ডের চুক্তি হয়েছে চলতি মৌসুমের শেষ পর্যন্ত। ওই হিসেবে আপাতত আগামী জুন পর্যন্ত ওই হারে বেতন পাবেন তিনি। 

শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপের টেবিলে দুইয়ে আছে। অর্থাৎ আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার ভালো সম্ভাবনা আছে তাদের। চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নও হতে পারে ক্লাবটি। হামজার সঙ্গে ধারের মেয়াদ শেষ হলে শেফিল্ড বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারের সঙ্গে স্থায়ী চুক্তিও করতে চায়। 

শেফিল্ডে হামজার পরে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান ডিফেন্ডার রব হোল্ডিং। তিনি বার্ষিক ২৩ লাখ ৪০ হাজার পাউন্ড বা ৩৫ কোটি ৮১ লাখ টাকার মতো বেতন পান। তৃতীয় সর্বোচ্চ ১৫ লাখ ৬০ হাজার পাউন্ড বা প্রায় ২৩ কোটি ৮৮ লাখ টাকা বেতন পান আনেল আহমেদহোডজিক, মিডফিল্ডার গুস্তাভো হার্মার, টম ডেভিস ও ভিনিসিয়াস সৌজা।    

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী