রাচিনের সেঞ্চুরি, পথ হারাচ্ছে বাংলাদেশ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৭ AM

রাচিনের সেঞ্চুরি, পথ হারাচ্ছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১০:৩১:৫০ AM

রাচিনের সেঞ্চুরি, পথ হারাচ্ছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


একশর আগেই তিন উইকেট তুলে কিউইদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপরই যেন চীনের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান রাচিন রবীন্দ্র ও টম ল্যাথাম। চতুর্থ উইকেটে এই দুই জনের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে ব্যক্তিগত সেঞ্চুরি স্পর্শ করেছেন রাচিন। ৯৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

৩৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯১ রান। ৪৭ রান নিয়ে উইকেটে আছেন টম ল্যাথাম। অপর অপরাজিত ব্যাটার রাচিন রবীন্দ্রের সংগ্রহ ১০৫ রান।

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। গত ম্যাচে সেঞ্চুরি করা উইল ইয়াংকে আজ রানের খাতাই খুলতে দেননি এই ডানহাতি পেসার। দুর্দান্ত এক ইনসুইংয়ে ইয়াংকে বোল্ড করেছেন তাসকিন। ইয়াং ডাক মারায় কোনো রান করার আগেই উইকেট হারায় কিউইরা।

অভিজ্ঞ উইলিয়ামসনকে থিতু হতে দেননি নাহিদ রানা। চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন উইলিয়ামসন। সাজঘরে ফেরার আগে ৪ বলে ৫ রান করেছেন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকটু। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ফিফটিতে লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।

১৫ রানে দুই উইকেট হারানোর পর রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে মিলে কিউইদের টেনে তোলার চেষ্টা করেন। তৃতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৭৩ বলে ৫৭ রান। বিপজ্জনক হতে যাওয়া এই জুটি ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। ১৬তম ওভারে মুস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরের বল ডেকে এনে বোল্ড হয়েছেন কনওয়ে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৩০ রান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী