এক ম্যাচ থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ PM

এক ম্যাচ থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১১:২২:০৮ AM

এক ম্যাচ থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

ছবি : ফাইল ফটো


ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষেও ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশ ভালো করতে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রানে থামে শান্তরা। ওপেনিংয়ে শান্ত ৭৭, জাকের ৪৫ ও রিশাদ ২৬ রান করেন। নিউজিল্যান্ডের ব্রেসওয়েল ২৬ রানে ৪ উইকেট নেন।

জবাবে নিউজিল্যান্ড ২৩ বল হাতে রেখেই জয় পেয়েছে। রাচিন রবীন্দ্র ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাসকিন-নাহিদের দ্রুত দুই উইকেট শিকারেও লাভ হয়নি।

এই জয়ে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পাকিস্তান নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামবে।

জৈন্তাবার্তা / রহমান