আবারও মেসির গোল, শেষ ষোলোতে ইন্টার মিয়ামি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

আবারও মেসির গোল, শেষ ষোলোতে ইন্টার মিয়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০১:২৭:৪০ AM

আবারও মেসির গোল, শেষ ষোলোতে ইন্টার মিয়ামি

ছবি সংগৃহীত


প্রথম লেগে তার একমাত্র গোলেই জিতেছিল দল। দ্বিতীয় লেগেও গোল পেলেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে মেসি-সুয়ারেজের যুগলবন্দীতে সিএফ স্পোর্টিং কানসাস সিটিকে ৩-১ গোলে হারিরেয়েছে ইন্টার মিয়ামি। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ১৬-তে পৌঁছে গেছে ইন্টার মিয়ামি।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে দুর্দান্ত গোলে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। মেসি প্রথমে সুয়ারেজকে থ্রু-পাস দেন, এরপর সুয়ারেজের পাস নিজের বুকে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ শটে বল জালে পাঠান।

দ্বিতীয় গোলেও রয়েছে মেসির অবদান। আর্জেন্টাইন জাদুকরের নিখুঁত পাস জর্দি আলবার কাছে পৌঁছালে তিনি বল বাড়িয়ে দেন আলেন্দেকে, যিনি ৪৫তম মিনিটে গোলটি করেন।

এর ঠিক দুই মিনিট পর, কানসাস সিটির জেকব ডেভিসের ভুল স্পর্শের সুযোগ নিয়ে সুয়ারেজ কঠিন এক শট নেন, যা গোলকিপার পালস্কাম্পকে পরাস্ত করে জালে প্রবেশ করে।

চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হয়, যা জুনে শুরু হবে। এই টুর্নামেন্টে ইন্টার মিয়ামি ছাড়াও ইউরোপীয় পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিসহ ৩২টি দল অংশ নেবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী