সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পা কি স্তা নে র
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পা কি স্তা নে র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৫:৪১:২৬ AM

সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পা কি স্তা নে র

ছবি : সংগৃহীত


চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। এবার বাদ পড়া এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল। নিয়ম রক্ষার ম্যাচ হলেও নিজেদের সর্বোচ্চটা দিতে চায় পাকিস্তান এমনটি জানিয়েছেন দলটির প্রধান কোচ আকিভ জাভেদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হলেও হালকাভাবে নিচ্ছেন না তারা। 

ম্যাচের আগের দিন আজ বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাভেদ। সেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তান কোচ বলছিলেন, ‘এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। শীর্ষ ৮টি দল খেলছে। আগের যে কোনো ম্যাচের মতোই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। কাল খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা কঠোর পরিশ্রম করে কালকের জন্য প্রস্তুত হবো।’

হারের বৃত্তে থাকায় পাকিস্তানকে অবশ্য অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। মাঠের ক্রিকেটে সমালোচনার পাশপাশি মাঠের বাইরে থেকে সাবেক ক্রিকেটাররা দিচ্ছেন নানা ধরণের ভৎসনা সেই সঙ্গে দুয়ো। এসবে অবশ্য খুব একটা কান দিতে নারাজ পাকিস্তান কোচ জাভেদ। এমনকি তিনি মনে করিয়ে দিয়েছেন, মাঠের কাজটা মোটেও সহজ নয়। 

আকিভ জাবেদ বলছিলেন, 'বাইরে যাই চলুক না কেন আমরা নির্দিষ্ট ম্যাচের দিকেই সবসময় মনোযোগ রাখি। প্রতিটি ম্যাচে ব্রেনের ওপর অনেক চাপ থাকে। ব্যাট করতে গেলে কাজটা কিন্তু সোজা না। শূন্য থেকে শুরু করতে হয়।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী