চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা ১০০ পু*লি শ ব র খা স্ত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা ১০০ পু*লি শ ব র খা স্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৬:৫৫:৫১ AM

চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা ১০০ পু*লি শ ব র খা স্ত

ছবি : সংগৃহীত


চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখতে চায় না পাকিস্তান। তাই এই আসরের নিরাপত্তায় ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দায়িত্ব পালনে অনীহা থাকায় সেখান থেকে ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যমতে বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা পাঞ্জাব বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন। মূলত দীর্ঘ কর্ম-ঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে ১০০ জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান।

পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ার বলেন, 'লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও হোটেলের মধ্যে দলের যাতায়াতের সময় কড়া নিরাপত্তা থাকে। সেই কাজে যারা নিযুক্ত ছিলেন, তাদের অনেকে দায়িত্ব পালন করতে চাননি। কয়েক জন আবার কাজেই আসেননি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে। অন্য দায়িত্বে থাকা কয়েক জনকেও বরখাস্ত করা হয়েছে।'

পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 'আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।'

দীর্ঘ ২৯ বছর নিরাপত্তাজনিত কারণে এখানে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন হয় না। এবার সবদল খেলতে গেলেও নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তারা নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইতে। তবে বাকি দলগুলোর সবাই খেলছে পাকিস্তানে।

আয়োজক হলেও ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরেছে তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী