৫ম তেতলী ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন কিং অফ ইসলাম নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

৫ম তেতলী ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন কিং অফ ইসলাম নগর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ১১:৪৫:২৭ পূর্বাহ্ন

৫ম তেতলী ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন কিং অফ ইসলাম নগর

ছবি : সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৫ম তেতলী ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৫ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে তেতলীর বালুর মাঠে অনুষ্ঠিত।

তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আনোয়ার হোসেন চিশতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী নুরজাহান ফেরদৌসী হুসেন, রোটারিন আলী মিরাজ মোস্তাক, যুক্তরাজ্য প্রবাসী মুক্তার হোসেন।

তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি কয়েস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, কোষাধক্ষ্য নুফায়েজ খান প্রমুখ।

কিং অফ ইসলাম নগর বনাম বাসিয়া টাইটানস ক্লাব মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কিং অফ ইসলাম নগর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান দল কিং অফ ইসলাম নগর ও রানার্স আপ বাসিয়া টাইটানস ক্লাবের খেলোয়াদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে অন্যায় ও অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। খেলাধুলার মাধ্যমে মানসিক ও শরীরিক স্বাস্থের উন্নতি ঘটে। ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা। দেশের দামাল ছেলেরা ক্রিকেট খেলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। বক্তারা ক্রিকেট খেলার পাশাপাশি অন্যান্য খেলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করার আহবান জানান। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক