অবশেষে ম্যানচেস্টার সিটিতে ‘নতুন মেসি’
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

অবশেষে ম্যানচেস্টার সিটিতে ‘নতুন মেসি’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০২:৪০:৩৮ AM

অবশেষে ম্যানচেস্টার সিটিতে ‘নতুন মেসি’

ছবি সংগৃহীত


ম্যানচেস্টার সিটির সঙ্গে ক্লদিও এচেভেরির চুক্তি আগেই সম্পন্ন হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ইংলিশ ক্লাবটিতে নাম লেখান এই আর্জেন্টাইন। তবে এতদিন ধারে রিভার প্লেটেই ছিলেন তিনি। 

এবার আনুষ্ঠানিকভাবে সিটির খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেন ‘নতুন মেসি’। চুক্তি অনুযায়ী গত জানুয়ারিতেই সিটিতে যোগ দিতে পারতেন এচেভরি। তবে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে খেলায় তা হয়নি। অবশেষে তার সিটির হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজ জার্সিও বুঝে পেয়েছেন এচেভেরি। ইংলিশ ক্লাবটির হয়ে ৩০ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে।

ম্যানচেস্টার সিটির সঙ্গে এচেভরির চুক্তি ২০২৮ পর্যন্ত। রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তিতে ২০২৪ সালের জানুয়ারিতে তাকে চুক্তিবদ্ধ করে সিটি।

এখন থেকে সিটির খেলোয়াড় হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন এটা ভেবে গর্বিত এচেভরি বলেছেন, ‘বলে বোঝাতে পারব না আমি এখানে এসে কতটা রোমাঞ্চিত। অবশেষে আমি এখন নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বলতে পারছি। ফুটবল আমার জীবন।’

তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন হচ্ছে ইউরোপের সেরা একটি দলের হয়ে খেলা। আজ আমি আমার স্বপ্নের নিকটে চলে এলাম। ম্যানচেস্টার সিটির বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা শুধু ট্রফি জিতছে এমন নয়, তারা খেলেও খুব সুন্দর। তারা সবার জন্য দৃষ্টান্ত। তারা মানুষকে দেখিয়েছে, কীভাবে সেরা ফুটবল খেলতে হয়। আমি অনেক আনন্দিত।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী