ইংল্যান্ড হা র লে ই ৪ কোটি টাকা পাবে বাংলাদেশ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

চ্যাম্পিয়নস ট্রফি

ইংল্যান্ড হা র লে ই ৪ কোটি টাকা পাবে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৫:১৮:০২ AM

ইংল্যান্ড হা র লে ই ৪ কোটি টাকা পাবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


আগামীকাল পাকিস্তানের করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ড হারলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হেরে ইংলিশদের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এখন আর পাওয়ার কিছু নেই। 

অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য দক্ষিণ আফ্রিকার জয় দরকার। যদি এই ম্যাচে ইংল্যান্ড হারে তাহলে দুই গ্রুপ মিলিয়ে তালিকার ছয়ে থাকবে বাংলাদেশ, সাতে পাকিস্তান ও সবশেষ অর্থাৎ আটে থাকবে ইংল্যান্ড।

এবার চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২৭ কোটি ২১ লাখ টাকার ওপরে (২২ লাখ ৪০ হাজার ডলার) পাবে। রানার্সআপ দল পাবে ১৩ কোটি ৬০ লাখ টাকার ওপরে (১১ লাখ ২০ হাজার ডলার)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৬ কোটি ৮০ হাজার টাকার ওপরে। এরপরে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৪ কোটি ২৫ লাখ টাকার ওপরে (৩ লাখ ৫০ হাজার ডলার)।

আর সপ্তম ও অষ্টম দল পাবে ১ কোটি ৭০ লাখ টাকার ওপরে (১ লাখ ৪০ হাজার ডলার)। এর বাইরে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার জন্য প্রতিটি দল দেড় কোটি টাকার ওপরে পাবে (১ লাখ ২৫ হাজার ডলার)। সে হিসেবে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে দেড় কোটি টাকা অর্জন করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী