ছবি: নিজস্ব
পবিত্র মাহে রামাদ্বানের আগমন ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্বাগত মিছিল করেছে।
আহলান সাহলান মাহে রমাদ্বান স্লোগানে শুক্রবার জুম্মা নামাজের পর রেলওয়ে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল শুরুকরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইসলামিয়া বিল্ডিং এর সম্মুখে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানে সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, পৌর তালামীযের সভাপতি সুফিয়ান আহমদ,উপজেলা আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহেদ আহমদ জুয়েল।
বক্তারা পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এ মাসের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা বন্ধ ও নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবি জানান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তারা বলে সুন্নাতে নববীর পরিপূর্ণ অনুসরণ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদা ছাত্রসমাজে প্রচারসহ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তালামীযে ইসলামিয়া।
এসময় লতিফিয়া ক্বারি সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, উপজেলা তালামীযের সাবেক সভাপতি জয়নুল ইসলাম, মুসলিম হোসাইন, সদর ইউনিয়ন আল ইসলাহ'র সভাপতি শাহান আহমদ, সম্পাদক মাতাবুর রহমান, উপজেলা তালামীযের সহ সভাপতি এম,এ হাকিম জীবন,যুগ্ম সম্পাদক শাহান আহমদ,সহ সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন,কলেজ তালামীয সভাপতি মোঃ আব্দুল্লাহ, পৌর তালামীযের সম্পাদক,রায়হানুর রহমান, তালামীযের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম,প্রচার সম্পাদক জামাল আহমদ, পৌর তালামীযের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ প্রমুখ ছিলেন।
উক্ত মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




