বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ১১:৩৬:৫৬ AM

বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু

ফাইল ছবি


আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচ উপলক্ষ্যে আজ (শুক্রবার) বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ২৭ জন ফুটবলার রিপোর্ট করেছেন এদিন। শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরি ১৮ মার্চ ঢাকায় পুনরায় শুরু হওয়া ক্যাম্পে যোগ দেবেন। ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল যাবেন সৌদিতে। দেশে থাকা ২৮ ফুটবলারের আজ সন্ধ্যায় রিপোর্টিং সময় থাকলেও সাদ উদ্দিন আগামীকাল অনুশীলনে উপস্থিত থাকবেন। 

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথমে ৩৮ জনের তালিকা প্রকাশ করেছিলেন। ৮ জন খেলোয়াড়কে ক্যাম্পে না উঠিয়ে এবং অনুশীলন পরখ না করেই বাদ দিয়েছেন তিনি। এ নিয়ে সাবেক ফুটবলারদের অনেকেই সমালোচনা করেছেন। আজ বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে হয়েছিল কোচকে। সেই ব্যাখ্যায় কোচ বলেছেন তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। অনুশীলন-পারফরম্যান্সের বাইরে কথা বা আলোচনার মাধ্যমে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়ে নতুন সমালোচনার পথ উন্মোচন করলেন ক্যাবরেরা। 

আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হবে। ঢাকায় দিন তিন-চারেকের বেশি অনুশীলন হবে না। ৫ মার্চ সৌদির উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ফুটবলারদের সঙ্গে আজ কোচিং স্টাফরাও হোটেলে উঠেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী