বাহরাইনে এশিয়ান টেনিসে বাংলাদেশ তৃতীয়
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ AM

বাহরাইনে এশিয়ান টেনিসে বাংলাদেশ তৃতীয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০৭:৩৯:১৬ AM

বাহরাইনে এশিয়ান টেনিসে বাংলাদেশ তৃতীয়

ছবি : সংগৃহীত


বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের এশিয়া/ওশেনিয়া অঞ্চলের প্রাক বাছাই অনুষ্ঠিত হয়েছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে। আজ সিরিয়াকে হারিয়ে বাংলাদেশ এই স্থান অর্জন করে। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠা হংকং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। 

বয়স ভিত্তিক টেনিসে এশিয়ান পর্যায়ে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। অনেক খেলায় তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফি ও পদক প্রদান করা হয়। বাংলাদেশ দলের খেলোয়াড়রা সার্টিফিকেট ছাড়া অবশ্য কিছু পাননি। প্রাক বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এশিয়ান পর্যায়ে খেলবে। এশিয়ান মূল বাছাইয়ের শীর্ষ চার দল বিশ্ব জুনিয়র টেনিসে অংশগ্রহণ করবে। 

আজ সিরিয়ার বিপক্ষে বাংলাদেশ ২-১ গেমে জয়লাভ করেছে। আকাশ এককে প্রথম সেট ১-৬ ব্যবধানে হারেন এরপর একই ব্যবধানে দ্বিতীয় সেটে জয়লাভ করেন। তৃতীয় সেট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। দুই জনের পয়েন্ট ৬-৬ হলে টাইব্রেকিংয়ে সিরিয়ার খেলোয়াড় ১৩-১১ পয়েন্টে সেট জিতে। আকাশ অনেক লড়ে হারলেও কাব্য গায়েন বেশ সহজেই দুই সেট জিতেছে। প্রথম সেট ৬-২, পরের সেট ৬-০ ব্যবধানে জয়লাভ করেন। এককে একটি জয় ও পরাজিত হওয়ায় খেলা গড়ায় দ্বৈতে। আকাশ ও কাব্য জুটি ৬-৩,৬-৪ সেটে জিতলে বাংলাদেশের তৃতীয় স্থান নিশ্চিত হয়। 

আগামীকাল সন্ধ্যার পর বাংলাদেশ দল দেশে ফিরবে। দেশে ফিরেই আবার জুনিয়র ডেভিস কাপে অংশ নেয়ার জন্য মালয়েশিয়ার প্রস্তুতি নিতে হবে কাব্যদের। বাংলাদেশের এই জুনিয়র দলটি অত্যন্ত সম্ভাবনাময়। বাহরাইন থেকে বাংলাদেশ দলের অধিনায়ক রুম্মন বলেন, ‘মাত্র এক মাসের অনুশীলনে খেলোয়াড়রা তৃতীয় স্থান অর্জন করেছে। দীর্ঘমেয়াদী অনুশীলন ও সুযোগ-সুবিধা প্রদান করলে এই খেলোয়াড়দের নিয়ে বিশ্ব জুনিয়র টেনিসের স্বপ্ন দেখাই যায়।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক