দীর্ঘ ৯ বছর পর ব্রাজিল দলে অস্কার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

দীর্ঘ ৯ বছর পর ব্রাজিল দলে অস্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ০৫:৪৬:৪৮ পূর্বাহ্ন

দীর্ঘ ৯ বছর পর ব্রাজিল দলে অস্কার

ছবি : সংগৃহীত


বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। দীর্ঘ ৯ বছর পর দলে জায়গা পেয়েছে মিডফিল্ডার অস্কার। তার সঙ্গে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। আগামী ৭ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাও কোচ।

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন অস্কার। ২০১৬ সালে ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন চাইনিজ লিগে খেলার পর গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রায় দীর্ঘ ৯ বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।

অন্যদিকে নেইমার সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের শেষ দিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি সান্তোসে ফিরে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। তাই তো নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ দরিভাল।

বিশ্বকাপ বাছাইপর্বেও সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। ১২ ম্যাচে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে সেলেসাওরা। অন্যদিকে সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ মার্চ বুয়েনস আইরেসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক