মৌলভীবাজারে মিললো সয়াবিন তেলের মজুত, দুই দোকানকে জ রি মা না
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪১ PM

মৌলভীবাজারে মিললো সয়াবিন তেলের মজুত, দুই দোকানকে জ রি মা না

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০৪:০৬:৩৪ AM

মৌলভীবাজারে মিললো সয়াবিন তেলের মজুত, দুই দোকানকে জ রি মা না

ছবি: নিজস্ব


পবিত্র রমজান মাসে মৌলভীবাজারে মজুত দারের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন। রোববার (২ মার্চ) রাত ১১টার দিকে শহরের পশ্চিমবাজার কুদরত উল্লাহ সড়কে অবৈধভাবে মজুত রাখায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজ উদ্দিন ও মেজর মেহেদী হাসান। এ সময় ইমরান এন্ড ব্রাদার্স তেল মজুতরাখায় ৫০ হাজার টাকা ও সোহেল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরামানা করা হয়।

মজুত পাওয়া যায়, সয়াবিন তেল – ১ হাজার ৭৩১ লিটার, চিনি- ৪ হাজার ৭৫০ কেজি, ছোলা ২ হাজার ৮৫০ কেজি। মেয়াদোত্তীর্ণ দ্রব্যসামগ্রী মরিচের গুঁড়ো ৩ কেজি, কোমল পানীয় ১ লিঃ – ৬ কেইস।

এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দীন বলেন, আমরা দেখছি রমজান এলে এই সময় আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা যেন সংযমতার পরিবর্তে আরও লোভী হয়ে পড়ে। যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন সেইগুলোর মজুতদারি দাম বৃদ্ধিসহ নানা কারসাজি তারা করে থাকে তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি