শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ শ্রমিক নি হ ত
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪১ PM

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ শ্রমিক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০৪:৩৪:২০ AM

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ শ্রমিক নি হ ত

ছবি : সংগৃহীত


মৌলভীবাজার-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৩ মার্চ) সকালে শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি পিকআপভ্যান চা পাতা ভর্তি করে ১৫ জন শ্রমিকসহ আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চা শ্রমিকরা গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—আমড়াইলছড়া চা বাগানের রাম রবিদাস ছেলে হৃদয় রবিদাস (১৯) ও কাজল দাসের ছেলে বিলাস দাস (১৭)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি