‘নতুন মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২১ AM

‘নতুন মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১০:২৭:৫৯ AM

‘নতুন মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত


বিশ্বকাপ বাছাইয়ে আগামী দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩৩ সদস্যের এই দলটিতে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্লদিও এচেভেরি। বয়স ভিত্তিক দলে দুর্দান্ত পারফর্ম করে সাম্প্রতিক সময়ে আলোচনায় এই তরুণ ফুটবলার। সর্বশেষ অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপেও নিজেকে প্রমাণ করেছেন ‘নতুন মেসি’ খ্যাত এই ফুটবলার।

এচেভরি ছাড়াও আরো বেশ কয়েকজন তরুণ আছেন এই দলে। সিরি ‘আ’ ক্লাব বোলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দমিনগেজ জায়গা করে নিয়েছেন প্রাথমিক দলে। এ ছাড়া ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা মাক্সিমো পেরোনেও আছেন স্কোয়াডে।

তরুণদের জায়গা দিতে গিয়ে দল থেকে বাদ পড়েছেন মার্কোন আকুনিয়া ও গুইদো রদ্রিগেজ। ফর্মহীনতায় তারা জায়গা হারিয়েছেন। তাছাড়া লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস সেনেসি চোটের কারণেদ দলে নেই।

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। পরের ম্যাচে ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচটি।

আর্জেন্টিনা স্কোয়াড-

এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক