বাহুবলে যৌথবাহিনীর অ ভি যা নে ৪ জন গ্রে প্তা র
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

বাহুবলে যৌথবাহিনীর অ ভি যা নে ৪ জন গ্রে প্তা র

জৈন্তাবার্তা প্রতিবেদন

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০৭:১৪:৪৩ পূর্বাহ্ন

বাহুবলে যৌথবাহিনীর অ ভি যা নে ৪ জন গ্রে প্তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ জন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এসব তথ্য দেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

গ্রেফতারকৃতরা হলেন,  জেলার বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে টেনু মিয়া (৪১), টেনু মিয়ার ছেলে শিবলু মিয়া (২২), মৃত তোতা মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া, লাকড়িপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ জাকারিয়া (১৯)। এর আগে সোমবার দিবাগত রাতে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৪ জন গ্রেফতার হয়।

ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত অপরাধী হিসাবে স্বীকৃত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নত করার লক্ষ্যে এই ধরণের অভিযান পরিচালান করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত
জগন্নাথপুরে ৫০০ ফুট কাঁচা রাস্তায় ভো/গান্তি