ব্রাজিলিয়ানের গোলে জিতল ১০ জনের বার্সেলোনা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২০ AM

ব্রাজিলিয়ানের গোলে জিতল ১০ জনের বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ০১:১৯:১০ AM

ব্রাজিলিয়ানের গোলে জিতল ১০ জনের বার্সেলোনা

ছবি সংগৃহীত


শুরুতেই লাল কার্ডে পাউ কুবার্সিকে হারিয়ে ফেলে বার্সেলোনা। তবে দশজন নিয়েও আক্রমণ চালাতে থাকে তারা। বেনফিকাও অবশ্য কম যায়নি। তবে তাদের আক্রমণগুলো বারবার ঠেকিয়ে দেন সেজনি। শেষ পর্যন্ত নিজেরাই করে বসল ভুল। এতে গোল হজম করে হারতে হলো তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গতকাল রাতে বেনফিকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তাদের হয়ে একমাত্র গোলটি করেন রাফিনিয়া।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সা। ২২তম মিনিটে আক্রমণে যাওয়া বেনফিকা ফরোয়ার্ডকে বক্সের খুব কাছে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কুবার্সি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলায়নি রেফারির। সেই ফ্রিকিক থেকে দারুণ শট নেন ওরকুন কোকু। কিন্তু ঝাঁপিয়ে সেটি ঠেকান স্ট্যান্সনি।  

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলা চলতে থাকে একইভাবে। ৫১তম মিনিটে দারুণ সুযোগ পায় বেনফিকা। তবে ফেডরিক অরসেন্সের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। ৬১তম মিনিটে নিজেদের অর্ধে বলের নিয়ন্ত্রণ হারায় বেনফিকা। সেই সুযোগ কাজে লাগে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে দুদল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক