চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ১২:২০:৫৫ অপরাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

ছবি : সংগৃহীত


আগামী ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মেগা ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে ভারতের মোকাবিলা করবে নিউজিল্যান্ড। ফাইনালের দু’দিন আগেই অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল— আইসিসি। সেমিফাইনালের মতো শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়েও নেই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের নাম।

ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দ্বায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংউর্থ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। সেমির লড়াইয়েও আম্পায়ার হিসেবে দেখা গেছে এ’দুজনকে।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ইলিংউর্থ। অপরদিকে, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে অনফিল্ড আম্পায়ার ছিলেন পল রাইফেল।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংউর্থ।

উল্লেখ্য, ফাইনালের তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন উইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্বে আরেক লঙ্কান রঞ্জন মাধুগালে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক