ফাইনালে মাঠে নেমেই রোহিত-কোহলির ব্য তি ক্র মী বিশ্বরে*কর্ড
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ফাইনালে মাঠে নেমেই রোহিত-কোহলির ব্য তি ক্র মী বিশ্বরে*কর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ০৪:২৭:২৪ পূর্বাহ্ন

ফাইনালে মাঠে নেমেই রোহিত-কোহলির ব্য তি ক্র মী বিশ্বরে*কর্ড

ছবি : সংগৃহীত


প্রায় দেড় দশক ধরে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভের মূলে তারা। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের রেখে যাওয়া ছাপটা ভালোভাবেই ধরে রেখেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুজনের ব্যাটে চড়ে ভারত বিগত সময়গুলোতে দেখেছে বহু সাফল্য। গেল বছরেই দুজন মিলে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। 

আজ নেমেছেন আরও একটা ফাইনাল জয়ের মিশনে। সেটা ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই ফাইনালে মাঠে নেমেই নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটের বর্ষীয়ান এই জুটি। আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯ বার ফাইনাল খেলতে নামলেন এই দুজনে। পেছনে ফেলেছেন যুবরাজ সিংয়ের ৮ ফাইনাল খেলার কীর্তিকে। 

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিয়ে আইসিসি ইভেন্টের ফাইনালের সঙ্গে পরিচিতি ঘটে রোহিত শর্মার। আর ২০১১ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন বিরাট কোহলি। দুজনেই নিজ নিজ প্রথম ফাইনালে জয় পেয়েছিলেন। এরপর দুজনে মিলে খেলেছেন ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ এর টেস্ট চ্যাম্পিয়নশিপ। এরপর ২০২৩ থেকে ২০২৫ সালের মাঝে খেলেছেন আরও ৪টি আইসিসি ফাইনাল। 

যুবরাজ সিং খেলেছেন ৮ ফাইনাল। রবীন্দ্র জাদেজা আজকের ফাইনাল দিয়ে স্পর্শ করেছেন তার কীর্তিকে। ৭টি ফাইনাল খেলেছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। 

সবচেয়ে বেশি আইসিসি ইভেন্ট ফাইনাল

৯ বার - রোহিত শর্মা এবং বিরাট কোহলি 

৮ বার - যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজা 

৭ বার - কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে

রোহিত এবং কোহলি নিজেদের ব্যক্তিগত এবং যৌথভাবে প্রথম ফাইনাল জয় করেছিলেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের শেষ ফাইনালেও পেয়েছেন সেরা হওয়ার স্বাদ। এবার ১২ বছরের অপেক্ষার অবসান করে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয় কি না, সেটাই দেখার পালা। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক