ওমরাহ পালনে জামালরা, ইতালি প্রবাসী ফাহমিদুল দলে যোগ দেবেন বিকেলে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ওমরাহ পালনে জামালরা, ইতালি প্রবাসী ফাহমিদুল দলে যোগ দেবেন বিকেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ০৪:৩৪:৪৭ পূর্বাহ্ন

ওমরাহ পালনে জামালরা, ইতালি প্রবাসী ফাহমিদুল দলে যোগ দেবেন বিকেলে

ছবি : সংগৃহীত


বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে তায়েফে ক্যাম্প করছে। আজ অনুশীলন নেই। ছুটির দিনে মুসলিম ফুটবলার, কোচিং স্টাফরা মক্কায় ওমরাহ পালনের উদ্দেশে রওনা হয়েছেন। অমুসলিম ফুটবলার, কোচিং স্টাফ তায়েফে হোটেলে অবস্থান করছেন। 

বাংলাদেশ ফুটবল দল গত তিন বছর যাবত মার্চে সৌদি আরব ক্যাম্প করছে। গত দুই বছরের মতো এবারও ছুটির দিনে ওমরাহ পালন করছেন ফুটবলাররা। আজ ওমরাহ পালন করে আবার রাতে তায়েফে ফিরবেন ফুটবলাররা। 

২৫ মার্চ ভারতের বিপক্ষে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেই স্কোয়াডের ২৮ জন ফুটবলার ঢাকায় ক্যাম্প শুরু করেন ৷ ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম আজ সৌদি সময় বিকেল সাড়ে পাঁচটায় জেদ্দায় পৌঁছাবেন। বাংলাদেশ দলের সঙ্গে থাকা লিয়াজোঁ অফিসার ফাহমিদুলকে জেদ্দা থেকে তায়েফের হোটেলে নেবেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক