রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৬ PM

রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ০৫:০২:৩৯ AM

রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত


ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠে বাইরেও। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াই। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হচ্ছে ক্রিকেটে।

আজ সোমবার (১০ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে বারোটায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

এই ম্যাচটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের অংশ। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই আসরের দ্বিতীয় ম্যাচ এটি। 

এর আগে প্রথম ম্যাচে অংশ নেবে কানাডা নারী দল ও যুক্তরাষ্ট্র নারী দল। এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা আটটায়।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিচ্ছে চার দল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার