বিশ্বকাপে খেলার পথ কঠিন হলো ব্রাজিলের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

বিশ্বকাপে খেলার পথ কঠিন হলো ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০২:০৪:২৭ পূর্বাহ্ন

বিশ্বকাপে খেলার পথ কঠিন হলো ব্রাজিলের

ছবি সংগৃহীত


বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল। নেইমার জুনিয়র-ভিনিসিয়ুসদের পায়ের জাদুতে মাতে পুরো দুনিয়ার ফুটবল প্রেমীরা। হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাওদের মাঠের লড়াই। ফুটবলে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ক্রিকেটটাও খেলে।

এমনকি ব্রাজিলে নারী ক্রিকেটও নিয়মিত হয়। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বে খেলছে ব্রাজিল।

আঞ্চলিক বাছাই পর্বে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে ৭ উইকেটে হেরেছে ব্রাজিল।

এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুই হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।

গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন রবার্ট অ্যাবেরি। তাছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ক্যাতোলিনা ন্যাসেমিন্ট। তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১১ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কানাডা। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২১ রান করেন হাবিবা বাদর। তাছাড়া বান্দনা মাহাজন করেছেন অপরাজিত ১০ রান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক