ফিরেই দুর্দান্ত গোল মেসির, কোয়ার্টারে ইন্টার মিয়ামি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৬ PM

ফিরেই দুর্দান্ত গোল মেসির, কোয়ার্টারে ইন্টার মিয়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০২:৩৪:০৮ AM

ফিরেই দুর্দান্ত গোল মেসির, কোয়ার্টারে ইন্টার মিয়ামি

ছবি সংগৃহীত


ইনজুরির জন্য টানা তিন ম্যাচ মিস করেছেন। ফিরেই আলো ছড়ালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা করলেন চোখ ধাঁধানো এক গোল। ম্যাচের অতিরিক্ত সময়ে, ৯২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সাবেক এই বার্সেলোনা তারকা। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

এর আগে, শুরুর একাদশে মেসি না থাকলেও ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

ফলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো পর্বের দ্বিতীয় লেগে জামাইকান ক্লাব ক্যাভালিয়ার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। প্রথম লেগেও ২-০ ব্যবধানে জয় পাওয়া ইন্টার মিয়ামি দুই লেগ মিলিয়ে মোট ৪-০ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার