হামজাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভূঁইয়া
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

হামজাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভূঁইয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০৩:১৯:২৪ পূর্বাহ্ন

হামজাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভূঁইয়া

ছবি : সংগৃহীত


হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেললেও বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে জামাল ভূঁইয়ার হাতেই। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।

হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগ খেলছেন কয়েক বছর। ক্লাব ফুটবলে বৈশ্বিক পর্যায়ে খেললেও জাতীয় দলে অভিষেক হচ্ছে ২৫ মার্চ। তাই তিনি জাতীয় দলের অভিজ্ঞতায় জামালদের কাছ থেকে শিখতে চান, ‘জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’

জামাল ভূঁইয়া বাংলাদেশ দলের অধিনায়ক দীর্ঘদিন ধরে। এবার তার অধিনায়কত্বে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের জন্য ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন। সুনীল আসলেও হামজা আসায় বাংলাদেশই এগিয়ে থাকছে সেটা পরোক্ষভাবে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগ তো না। আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে।’

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তাঁর পথ ধরেই আরও কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা চৌধুরী। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল, ‘হামজা বাংলাদেশের মেসি।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক