বাফুফেতে সি ন্ডি কে টে র প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকা : আসিফের হুঁ শি য়া রি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

বাফুফেতে সি ন্ডি কে টে র প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকা : আসিফের হুঁ শি য়া রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০৭:০৮:৩০ পূর্বাহ্ন

বাফুফেতে সি ন্ডি কে টে র প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকা : আসিফের হুঁ শি য়া রি

ছবি : সংগৃহীত


ফটোশুট দলীয় সংবাদ সম্মেলনসহ নানা আনুষ্ঠানিকতা। যেন নিঃশ্বাস ফেলার ফুরসত পাচ্ছিলেন না হামজা চৌধুরী। মধ্যাহ্ন ভোজের মধ্যে আবার তাড়াহুড়ো, যেতে হবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অফিসে, নগর ভবনে।

বুধবা (১৯ মার্চ) দুপুরে হামজা যখন মধাহ্ন ভোজে ব্যস্ত তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি অপেক্ষা করছিলেন হামজার জন্য। কয়েক মিনিট পর হামজাকে নিয়ে নগর ভবনের পথ ধরেন তাবিথ।

বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে আসিফের বৈঠক ছিল পূর্বনির্ধারিত। ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে জাতীয় দলে ফেরানো নিয়ে সমর্থকদের আন্দোলনকে ঘিরে তাবিথের সঙ্গে বৈঠকের ঘোষণা দেন আসিফ। একই সঙ্গে হামজার সঙ্গেও হয় সৌজন্য সাক্ষাত।

বৈঠক শেষে আসিফ মাহমুদ বলেছেন বাফুফেতে যদি কোনো সিন্ডিকেটের প্রমাণ পান তাহলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

“দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার”

এর আগে দলীয় সংবাদ সম্মেলনে কোচ বলেছিলেন ফাহামিদুলকে আপাতত ফেরানোর কোনো সুযোগ নেই। এ ছাড়া সে জাতীয় দলের জন্য প্রস্তুত না বলেও মন্তব্য করেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। এ  ছাড়া সমর্থকদের সঙ্গে বৈঠকও করেন তাবিথ।

এদিকে হামজার উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপ হবে বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা, “হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’’

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাত শেষে হামজা বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক