হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ PM

হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ১০:২৭:১৮ AM

হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

ছবি : সংগৃহীত


এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। এই ম্যাচের আগে অবশ্য নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। গতকাল মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে তারা।

যেখানে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। গোল পেয়েছেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। এ ছাড়া ভারতের হয়ে অন্য দুটি গোল করেছেন রাহুল ভেকে ও লিস্টন কোলাসো। তাতে ১২ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ভারতীয়রা। বাংলাদেশ ম্যাচের আগে এই জয় তাই স্বস্তি দিচ্ছে কোচ মানালো মার্কুয়েজকে।

মালদ্বীপকে হারানোর পর ভারত কোচ বলেছেন, ‘যখন আপনি জিতবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’

তবে বাংলাদেশের বিপক্ষে যে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বুঝতে পারছেন মার্কুয়েজ। আসন্ন এই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’

ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে সতর্ক প্রতিপক্ষ ভারতও। হামজাকে নিয়ে ভারত কোচ বলেন, ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়।'

'সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে।’-যোগ করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর