ভা র তে মাঠ নিয়ে অস*ন্তুষ্ট বাংলাদেশ কোচ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ PM

ভা র তে মাঠ নিয়ে অস*ন্তুষ্ট বাংলাদেশ কোচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১০:৩৪:৫৪ AM

ভা র তে মাঠ নিয়ে অস*ন্তুষ্ট বাংলাদেশ কোচ

ছবি : সংগৃহীত


বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গতকাল বিকেলে শিলংয়ে পৌঁছায়। আজ বিকেলে শিলংয়ে প্রথম অনুশীলন সেশন করেছেন বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অনুশীলন মাঠ নিয়ে অসন্তোষ রয়েছে বাংলাদেশ কোচের।

আজ বিকেলে ভারতের শিলংয়ে উত্তর পূর্ব পাবর্ত্য বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ দল অনুশীলন করে। মাঠ নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পর্যবেক্ষণ, 'অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়। এরপরও আমরা মানিয়ে নিতে হয়েছি। আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মনিয়ে নেয়ার।'

ভালো মাঠ নিশ্চিতের বিষয়টি ফেডারেশনের উপর ছেড়েছেন কোচ, 'আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।'

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দল সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করেছে। সৌদি আরবের তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড়-কোচদের কাছে ছিল বিশ্বমানের। সেখানে ভারতে এসে মাঠ সমস্যায় পড়তে হয়েছে। ২৫ মার্চ ভারতের শিলংয়ে জওহররাল স্টেডিয়ামের ম্যাচটি হবে। ঐ স্টেডিয়ামের মাঠ টার্ফের।

টার্ফে খেলা হলে খানিকটা সমস্যা দেখছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার ফরোয়ার্ড রাকিব হোসেন, 'টার্ফ হলে একটু সমস্যা হতে পারে। খেলার আগে আমরা সেখানে (টার্ফে) প্র্যাকটিস করব।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর