মেসিবিহীন আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ PM

মেসিবিহীন আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১২:৫০:২০ PM

মেসিবিহীন আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

ছবি : সংগৃহীত


আর্জেন্টিনার চোটের মিছিল ছিল বড়। অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজসহ প্রথম সারির বেশ কিছু খেলোয়াড় ছিটকে গেছেন। সেই ম্যাচে ২৩ বর্ষী থিয়াগো আলমাদা আলো ছড়িয়েছেন। তার জয়সূচক গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার পথটা আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দল। 

উরুগুয়ের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে শনিবার ভোরে স্বাগতিকদের ১-০তে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হাতে আছে আরও পাঁচ ম্যাচ। যেখানে আর ১ পয়েন্ট পেলেই তারা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ৬ শট নেয় উরুগুয়ে। যার ২টি ছিল গোলমুখে। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও ১২ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ম্যাচের শেষ দিকে অবশ্য অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন থাকা ব্রাজিলের বিপক্ষে বুধবার সকালে মাঠে নামবে আর্জেন্টিনা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর